ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ৫৮১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি মাঠে থাকবে সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সেনাবাহিনীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে সেনা কর্মকর্তা বলেন, ১৩ দিনের জন্য, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েনের আলোচনা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। এবার যদি বেশি প্রয়োজন হয়, সেভাবেই মোতায়েন করা হবে। অবশ্যই সবসময় প্রস্তুতি আছে। গতবার ৩৮৮ উপজেলায় ছিল।

প্রিন্সিপাল স্টাফ অফিসার বলেন, তারা (নির্বাচন কমিশন) চাচ্ছে সেনা মোতায়েন হোক। কীভাবে মোতায়েন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। তারা রাষ্ট্রপতির কাছে রিকমেন্ডেশন করবে। রাষ্ট্রপতি যদি যদি সিদ্ধান্ত দেন, তবে অবশ্যই সেনা মোতায়েন হবে। তারা যেভাবে সহায়তা চাইবে, সেভাবেই আমরা সহায়তা করব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

আপডেট সময় ১০:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩