ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান

বর্জন করলেন মৌলভীবাজার-২ আসনের শাহীন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ৬৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এমএম শাহীন।

রোববার (৭ জানুয়ারি) বিকেল তিনটার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে এমএম শাহীন বলেন, অত্যন্ত দুঃখের বিষয় অপরাহ্ন পর্যন্ত আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। আমি দেখেছি বিভিন্ন অনিয়ম, অনেক কেন্দ্রে তারা জাল ভোট দিয়েছেন। কেন্দ্র ফাঁকা, আমার এজেন্টকে বের করে দেয়া হয়েছে। আমি প্রশাসনকে জানিয়েছি। আমি ডিসি মহোদয়কে জানিয়েছি, সহকারী রিটার্নিং অফিসার ছাড়াও আমি নির্বাচন কমিশনকে অবহিত করেছি। তারা আমার এই বিষয়ে কোনো প্রতিকার করেন নাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে যে নির্বাচন, যেটি আমি নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু, অবাধ নির্বাচন পাওয়ার যে প্রতিশ্রুতি সেখানে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেকারণে আমি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করছি। নির্বাচন সম্পূর্ণ বর্জন করছি।

এসময় শাহীন বলেন, আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের বিষয়বস্তু হলো- নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের দ্বারা ১০৩ টি ভোটকেন্দ্রের অধিকাংশ ভোটকেন্দ্র দখল ও জাল ভোট প্রদান। নির্বাচনী এলাকার কোনো কেন্দ্রেই আমার এজেন্টদের ঢুকতে দেয়া হয় নি। কোনো কোনো কেন্দ্রের আশেপাশে আমার কর্মী সমর্থকদের অবস্থান করতে দেয়া হচ্ছে না। নৌকার সমর্থকদের এহেন কর্মকান্ড প্রতিরোধে প্রিজাইডিং অফিসাররা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনেক কেন্দ্রে প্রশাসনের কিছু লোক নৌকার প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনের আগে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলো। আপনাদের সবার প্রতি আস্থা ও বিশ্বস রেখে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমি নির্বাচনে অবতীর্ণ হই। কিন্তু ভোটের দিন দুপুর থেকেই এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পাই। তাই, বর্তমান নির্বাচন কমিশন ও প্রশাসনের উপর অনাস্থা জানিয়ে আমি নির্বাচনের ভোট বর্জন করালাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বর্জন করলেন মৌলভীবাজার-২ আসনের শাহীন

আপডেট সময় ০৫:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪