ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

পর্যাপ্ত সার মজুদ আছে, সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ৮৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ  সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে। সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা সময় মতোই সার পাবেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় তিনি আরও বলেন, আমরা সকলে মিলে মৌলভীবাজার জেলাকে পরিকল্পিত ও উন্নয়নের জেলা হিসেবে গড়ে তোলতে সকলের সহযোগিতা কামনা করেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের একটি চা বাগানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পর্যাপ্ত সার মজুদ আছে, সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ

আপডেট সময় ০৯:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪