ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে।

রোববার সকালে কুলাউড়া পৌর শহরের বিহালা এলাকায় কুলাউড়া-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।

কুলাউড়া রেলওয়ে থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল সাতটার দিকে কুলাউড়া-সিলেট রেলপথের বিহালা এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় রেলপথ দিয়ে যাওয়া ওই নারীর ডান পা ট্রেনে কাটা পড়ে। পরে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে রেল পুলিশের লোকজন সেখানে গিয়ে দ্রুত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, ঘটনার পর ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আশপাশের কেউ কাছে যাননি। ওই নারীর কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট সময় ০৪:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪