ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ৭২১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও দিবসটি পালন করা হয়।দিবসটির এবারের প্রতিপাদ্য“একটাই পৃথিবী,প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”।

রোববার (৫ জুন) দিবসটি উপলক্ষেজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্যর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

পরে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এ সময় তিনি বলেন,আমাদের দেশে যে পরিমান বনভূমি থাকার কথা সে পরিমান বনভূমি নেই।অতএব আমাদেরকে আরো সচেতন হতে হবে।তাছাড়া অনেকে লাউয়াছড়া কিংবা হাওড়ে গেলে যেখানে সেখানে চিপস,চানাচুরের প্যাকেট ফেলে আসে।যেটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর।তার জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।পরিবেশ আমাদের,সেটা রক্ষা করাও আমাদের দায়িত্ব।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায়আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বদরুল হুদা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিবৃন্দ।আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেট সময় ০৮:৩৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২