ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / ১০৮২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) রাজনগর থানাধীন মুন্সিবাজারস্থ মৌলভীবাজার টু সিলেটগামী পাকা রাস্তায় জনৈক শেখ মুজিবুর রহমান এর ভূষি মালের দোকানের সামনে থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯,০০০/- (উনিশ হাজার) কেজি চিনি জব্দ করা হয়, প্রতি কেজি চিনির বাজার মূল্য ১৪০/- টাকা ধরলে যার সর্বমোট মূল্য প্রায় ২৬,৬০,০০০/- (ছাব্বিশ লক্ষ ষাট হাজার) টাকা। চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এনেছে বলে তারা জানিয়েছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, “চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার

আপডেট সময় ০১:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪