ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

উৎসবমুখর পরিবেশ মৌলভীবাজার অনুষ্ঠিত হলো সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন- ১১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • / ৯৭৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ফাইনাল ম্যাচে উৎসবমুখর পরিবেশ মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন ১১ এর ফাইনাল ম্যাচ।

ফাইনালে সিজন ১১ এর চ্যাম্পিয়ন হয়েছে এবিএম মৌলভীবাজার। রানার আপ হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ক্রিক ফাইটার্স। আটটি দল নিয়ে লীগ পদ্ধতিতে শুরু হয়েছিল টি-২০ ফরম্যাটের এই আয়োজন।

ফাইনাল খেলায় ক্রিক ফাইটার্স বনাম এবিএম মৌলভীবাজার মুখোমুখি হয়। সদ্য জাতীয় দলে খেলা মুনীম শাহরিয়ার ও আরিফুল হক এই ম্যাচে খেলেন। ম্যাচে ১৫.৪ ওভারে ম্যাচ ৭ উইকেটে জয়লাভ করে এবিএম মৌলভীবাজার।
ফাইনালের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ সৈয়দ সেলিম হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম মাহবুব ইজদানী ইমরান, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মুক্ক, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, সিপিএএম উপদেষ্টা মনোয়ার আহমদ রহমান, সিপিএএম সদস্য সাধারণ সম্পাদক
দেলোয়ার মজুমদার চমন, সিপিএএম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন।

সভাপতিত্ব করেন সিপিএএম মৌলভীবাজারের সভাপতি ফয়েজ উর রহমান সোহেল।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিএএম যুগ্ম সাধারণ সম্পাদক এম সৌদ আল সুফিয়ান।

টুর্নামেন্ট পরিচাল কমিটির আহব্বায়ক গাজী আবেদ, সদস্য সচিব নিয়াজ খান ও তানভীর শিপুর তত্বাবধানে টুর্নামেন্ট পরিচালিত হয়।

খেলার শুরুতে টসে হেরে ব্যাট করে ক্রিক ফাইটার্স। ১৯.৪ ওভারে ১৫৯ রানে অল আউট হয়। ম্যাচ ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন এবি এম। দলীয় অধিনায়ক রাহুল অপরাজিত ৬৪রান করেন। ফাহিম ৪৬ রান ও জাতীয় দলের আরিফুল ১৫ বলে অপরাজিত ৩০ রান করেন।

সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন ১১-এর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন হানজালা। ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন রেজোয়ান। সেরা বোলার নাইম ও সেরা ব্যাটারের স্বীকৃতি পেয়েছেন কাওসার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উৎসবমুখর পরিবেশ মৌলভীবাজার অনুষ্ঠিত হলো সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট সিজন- ১১

আপডেট সময় ১০:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪