ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

মৌলভীবাজার পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৬০২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।

শুক্রবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন এর আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শাহেদা আকতারের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিগত বছরে যেভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে এটি উন্নয়নশীল দেশের জন্য সত্যিই একটি উদাহরণ। সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশন, রেডিও এবং অনলাইনে বহু নারী এখন কর্মরত। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শাহেদা আকতার।

আলোচনা সভা শেষে ১৫ জন নারীর হাতে অনুদানের চেক বিতরন করেন অতিথিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস

আপডেট সময় ০৬:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪