ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

শ্রীমঙ্গল সবজি ক্ষেত থেকে অজগর উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৫৫২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডুবা থেকে অজগর উদ্ধারের একদিনের মাথায় আবারও সবজি ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বোববার (১০ মার্চ) বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগান এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান পরাগ বাড়ই এর বাড়ির সবজি ক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। এর একদিন আগে গত শনিবার ৯ মার্চ সকালে শ্রীমঙ্গল শহরতলির মৌলভীবাজার সড়কস্থ একটি ডুবা থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।

সজল দেব জানান, খাইছড়া পরাগ চেয়ারম্যান এর বাড়ির পিছনে সবজি ক্ষেতে বিশাল আকৃতির অজগর সাপ দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে চেয়ারম্যানকে জানায়।

পরে চেয়ারম্যান অজগরটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল সবজি ক্ষেত থেকে অজগর উদ্ধার

আপডেট সময় ০৬:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪