ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

১৫ বছরে সিলেট বিএনপির ৮ সহস্রাধিক মা ম লা য় আ সা মি সোয়া ২ লাখ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  আওয়ামী লীগ সরকারের গত প্রায় ১৫ বছরের মেয়াদে ‘হামলা-মামলায়’ বিপর্যস্ত বলে দাবি বিএনপির। এ দীর্ঘ সময়ে দলটির বিরুদ্ধে প্রায় দেড় লাখ মামলায় প্রায় ৫০ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে তাদের অভিযোগ।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের তথ্যানুসারে, ২০০৯ সাল থেকে গত বছরের ১১ সেপ্টেম্বর অবধি সময়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সারাদেশে ১ লাখ ৪১ হাজার ৬৩৩টি মামলা হয়েছে। এসব মামলায় দলটির ৪৯ লাখ ২৬ হাজার ৪৯২ জনকে আসামি করা হয়েছে।

এসব মামলার মধ্যে সিলেট বিভাগের চারটি জেলা মিলিয়ে মামলা হয়েছে ৮ হাজার ৪৩৪টি।এসব মামলায় এখানকার ২ লাখ ২১ হাজার ৭৪৪ জনকে আসামি করা হয়েছে।তবে এই হিসাবে সিলেট মহানগর এলাকা অন্তভূর্ক্ত নয়।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের তথ্যানুযায়ী, সিলেটসহ দেশের সব মহানগর মিলিয়ে ৩৫ হাজার ২৮৪টি মামলায় আসামি হয়েছেন ৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন। এদিকে, গেল বছরের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত বিএনপির দশটি সাংগঠনিক বিভাগে ১ হাজার ৬৪৫টি মামলায় আসামি করা হয়েছে ৮০ সহস্রাধিক নেতা-কর্মীকে। এমন তথ্য জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর।

তাদের তথ্যানুসারে, এ সময়ে সিলেট বিভাগে মামলা হয়েছে ১৫৫টি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করার জন্য এত মামলা দিয়েছে সরকার।

আর আইনমন্ত্রী আনিসুল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি ৫০ লাখ আসামির কথা বললেও সেটি মোটেও সত্য নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫ বছরে সিলেট বিএনপির ৮ সহস্রাধিক মা ম লা য় আ সা মি সোয়া ২ লাখ

আপডেট সময় ০২:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪