ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময়

সংসদ সদস্য হিসেবে পাওয়া ভাতার পরিমাণ প্রকাশ করলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • / ৬৬৬ বার পড়া হয়েছে

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) সম্মানী ভাতা পেয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় নিজের ভেরিফাইড ফেসবুক আ্যাকউন্টে এক পোস্টের মাধ্যমে ভাতার বিবরণী প্রকাশ করেন তিনি। ক্যাপশনে তিনি লিখেন, ‘সংসদ সদস্য হিসাবে সম্মানি ভাতা পেলাম। আমার এলাকা মাধবপুর-চুনারুঘাটের মানুষের জানা উচিত আপনাদেরকে সেবার বিপরীতে আমি কতো টাকা ভাতা পাচ্ছি।’

ওই পোস্টর ভাতা বিবরণীতে জাতীয় সংসদ সচিবালয়ের অডিট ইউনিটের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা, অডিটর ও সুপারের স্বাক্ষর রয়েছে।  এতে দেখা যায়, ভাতা বিবরণীটি ফেব্রুয়ারি ২০২৪ সনের। সর্বসাকুল্যে তিনি ভাতা পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯৭৩ টাকা। এর মধ্যে মাসের পারিতোষিক ৫৫ হাজার টাকা, নির্বাচনী এলাকা ভাতা ১২ হাজার ৫০০টাকা, নির্বাচনী এলাকায় অফিস পরিচালনা ভাতা ১৫ হাজার টাকা, টেলিফোন ভাতা ৭ হাজার ৮০০টাকা, ধোলাই ভাতা এক হাজার ৫০০ টাকা, নিয়ামক ভাতা ৫ হাজার টাকা,  মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় ৭০ হাজার টাকা ও অন্যান্য ভাতা ৬ হাজার টাকা পেয়েছেন। তবে উৎসে আয়কর কর্তন ও স্ট্যাম্পবাবদ ৬২৭ টাকা কর্তন করা হয়েছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ফেইসবুকের অতি পরিচিত মুখ। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংসদ সদস্য হিসেবে পাওয়া ভাতার পরিমাণ প্রকাশ করলেন ব্যারিস্টার সুমন

আপডেট সময় ০৪:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪