ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

সঙ্গীতশিল্পী পাগল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / ১৪২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে খ্যাতিমান সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৬টা ৩৫ মিনিটে উপজেলার সুরমা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছাতক স্টেশন অফিসার জালাল আহম্মেদ।

নিহতরা হলেন উপজেলার শিমুলতলা মুক্তিরগাঁওয়ের বাসিন্দা ও খ্যাতমান সঙ্গীতশিল্পী পাগল হাসান (৩৫) ও একই এলাকার ছাত্তার মিয়া (৫২)।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহম্মেদ জানান, নিহত দুজনই সিএনজি অটোরিক্সার চালক ছিলেন এবং তারা দোয়ারাবাজার থেকে ছাতকে আসার পথে বিপরীতমুখী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি বলেন, ‘এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণের জন্য।‘

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সঙ্গীতশিল্পী পাগল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় ১০:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪