ব্রেকিং নিউজ
প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০১:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ৫৬০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, আগামীকাল ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৬ মে থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েনমোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
তাছাড়াও সারাদেশে মোতায়েন করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।
ট্যাগস :
















