ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি

কলকাতায় জলাশয়ে বাংলাদেশি যুবকের মরদেহ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / ৪৪১ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্কঃ কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তাকে উদ্ধারের পর বংলাদেশি হিসাবে শনাক্ত করেছে। তবে কীভাবে তিনি ওই এলাকায় গেলেন, কীভাবে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত দাউদ হোসেন উপল ঢাকার বাসিন্দা। কিছু দিন আগে কলকাতায় গিয়েছিলেন তিনি। উঠেছিলেন নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন যুবক, তা-ও জানা যায়নি।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন। কারণ তাকে ওই জলাশয়ে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলকাতায় জলাশয়ে বাংলাদেশি যুবকের মরদেহ

আপডেট সময় ০২:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪