ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধে শিক্ষানবীশ আইনজীবী নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • / ১৯৩৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (৪৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন আহত ও দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকালে  সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায় উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিসে সমাধান না হয়ে আদালতে মামলাও হয়। শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে  বিরোধপূণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এক পর্যায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব, হেলাল উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান মৃত দেহটি ময়নাতনদের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেস করার জন্য আটক করা হয়েছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধে শিক্ষানবীশ আইনজীবী নিহত

আপডেট সময় ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪