ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

আমরা দ্রুতই বিয়ে করছি: রণবীর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ৫৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন ‘রালিয়া। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর-আলিয়া। খবরটি নিজ মুখে জানিয়েছেন রণবীর কাপুর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ‘শর্মাজি নামকিন’। এই ছবির কাজ চলার সময় মারা যান রণবীরের বাবা ঋষি কাপুর। ছবিটি মুক্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বাবার পক্ষ থেকে প্রচারে অংশ নেন রণবীর। ওই আয়োজনে সাংবাদিকরা তার কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান।

রণবীর বলেন, আমি তারিখটা বলতে চাই না। কারণ এটা একটা সংবাদ সম্মেলন। বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।

শোনা যায়, রণবীরের বাবা ঋষি কাপুর মারা যাওয়ায় তাদের বিয়ে পিছিয়ে যায়। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তির পরই বিয়ে করবেন তারা।

শুরুতে ২০১৮ সালের এপ্রিলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির কথা ছিল। নানা জটিলতায় ছবিটি মুক্তি না পাওয়ায় ২০২২ সালে ৯ সেপ্টেম্বর মুক্তির নতুন তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমরা দ্রুতই বিয়ে করছি: রণবীর

আপডেট সময় ০২:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২