ব্রেকিং নিউজ
মৌলভীবাজার বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৪০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) পুলিশ লাইন্স বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষে কনস্টেবল হতে নায়েকএটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র) এবং এটিএসআই পদে পদোন্নতির প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত উক্ত পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা ।
এছাড়াও পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),সিলেট ডি এম হাসিবুর বেনজির,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন,আরআই,পুলিশ লাইন্স মৌলভীবাজারসহ বোর্ডের অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
ট্যাগস :










