ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কুলাউড়া পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নাসির বিড়িসহ চোরাকারবারী গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / ৪৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের  কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মোঃ শাহ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানার ১০নং হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজার থেকে নিষিদ্ধ ভারতীয় ২১ হাজার শলাকা নাসির বিড়িসহ ময়নুল ইসলাম(৩০) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ময়নুল ইসলাম কুলাউড়া থানার ১১ নং শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রজব আলীর ছেলে। এসময় বিড়ি বিক্রয়ের নগদ ১৯ হাজার ৭ শত ৩০ টাকা, একটি মোবাইল ফোন ও চোরাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুছ ছালেক বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়া পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নাসির বিড়িসহ চোরাকারবারী গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২