ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

সাবেক এমপি জিল্লুর রহমানের ভাইর গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার,আটক – ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ১৮৮৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে থানা পুলিশ অভিযান চালায়ে এগুলো উদ্ধার বরা হয়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১০ লাখ টাকা।

আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোটভাই। ৫ আগস্টের পর থেকে এমপিসহ তারা সব ভাই আত্মগোপনে আছেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মো: মুবাশ্বির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপি জিল্লুর রহমানের ভাইর গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার,আটক – ১

আপডেট সময় ০৩:১৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪