ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

শ্রীমঙ্গল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ৮৮৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই গাঁজা জব্দ করা হয়।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

থানা সুত্রে জানা যায়, মাদক কারবারিরা চা পাতা পাঠানোর নাম করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে গাঁজা নিয়ে এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেরপুর ও পটুয়াখালী জেলায় পাচারের চেষ্টা করছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ‘কুরিয়ার সার্ভিসের বুকিং মেমো থেকে প্রাপক-প্রেরকের নাম-ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৩:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪