ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি

৩ দিন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধের নোটিশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / ২৫৫৯ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি:  মৌলভীবাজারের কুলাউড়ায় প্রকল্পের কাজের জন্য কাল শুক্রবার (১৮ অক্টোবর) থেকে রবিবার (২০ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭  অক্টোবর) বিকেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ২ প্রকল্পের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ।  তিনি জানান, প্রকল্পের আওতাধীন ১১ কেভি লাইনের কাজের জন্য শুক্রবার ভোর ৫টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা ও কাদিপুর ফিডার এবং শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতাল ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, শনি ও রবিবার প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নার্সারি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩ দিন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধের নোটিশ

আপডেট সময় ০৯:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪