ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

গ্রেফতার আতঙ্কে দেশ ছাড়লেন আওয়ামীলীগ নেতা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ১০২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বৈষম্য বিরোধী ছাত্রদের ও অন্তর্বর্তীকালীন সরকারকে ‍‍`টোকাই‍‍`, অভদ্র, বেয়াদব বলার কারণে গ্রেফতার হওয়ার আতঙ্কে দেশ ছেড়ে হল্যান্ড চলে গেছেন জুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এম এ মোঈদ ফারুক।

সোমবার (৪ নভেম্বর) হল্যান্ড সময় দুপুর ১ টায় তিনি সেখানে পৌছেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এম এ মোঈদ ফারুকের নিকটাত্মীয়ের কাছ থেকে জানা যায়- গত শনিবার বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্রদের ও অন্তর্বর্তীকালীন সরকারকে ‍‍`টোকাই‍‍`, অভদ্র ও বেয়াদব বলার কারণে অফলাইন এবং অনলাইনে বেশ সমালোচনার ঝড় ওঠে।

তখন উপজেলা বিএনপির পক্ষ থেকে মোঈদ ফারুকের বক্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হয়। যেকোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন এমন তথ্য লোকমুখে ছড়িয়ে পড়ার কারণেই তড়িঘড়ি গড়ে দেশ ছেড়ে হল্যান্ড চলে যান আওয়ামী লীগ নেতা মোঈদ ফারুক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গ্রেফতার আতঙ্কে দেশ ছাড়লেন আওয়ামীলীগ নেতা

আপডেট সময় ০৪:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪