ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মনিপুরী পাড়ায় পাড়ায় রাসলীলার উৎসবের আমেজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৬৯৪ বার পড়া হয়েছে

বৃহত্তর সিলেটের আদিবাসী মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী শুক্রবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আনন্দ-উৎসাহ ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি চলছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব রাসলীলা। উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে এখন রাস উৎসবের রং ফুটছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করার কাজ। রাস উৎসবে যোগ দিতে অধীর আগ্রহে সবাই।

আগামী শুক্রবার দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজারের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। তাই মণিপুরি পাড়ার বাড়ির উঠোনে উঠোনে নাচের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষক দেখিয়ে দিচ্ছেন নাচের ভঙ্গিসমূহ। কোথাও চলছে রাস নৃত্যের মহড়া। কোথাও রাখাল নৃত্যের। নৃত্যকে নিখুঁতভাবে উপস্থাপনে ব্যস্ত সময় পার করছে মণিপুরি পাড়ার ছেলেমেয়েরা।

মাধবপুর জোড়া মণ্ডপে ১৮২তম রাস উৎসবের আয়োজক হচ্ছে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘ। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসমেলার। এবার হবে তাদের ৪২তম রাস উৎসব। এ উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। মণিপুরি সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্মের হাজার হাজার লোক মেতে উঠবে আনন্দ-উৎসবে। কমলগঞ্জে উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন স্থানসহ ভারত থেকেও মণিপুরি সম্প্রদায়ের লোকজন ছুটে আসে।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবার মাধবপুর জোড়া মণ্ডপে মহারাসলীলা আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টায়। অনুষ্ঠান চলবে পরদিন ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত। এ ছাড়া একই দিন উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাসলীলা অনুষ্ঠিত হবে। এ উৎসব আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মনিপুরী পাড়ায় পাড়ায় রাসলীলার উৎসবের আমেজ

আপডেট সময় ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪