ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৪৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী (১৫ নভেম্বর) অনুষ্ঠিত যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ১৮২ তম ধর্মীয় উৎসব মহারাসলীলা।এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

এদিকে ব্যাপক লোকসমাগমের বিষয়টি মাথায় রেখে নির্বিঘ্নে মহারাসলীলা উৎসব সম্পন্ন করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়ে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তারই অংশ হিসেবে (১৩ নভেম্বর) বুধবার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে মণিপুরী ললিতকলা একাডেমি ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি দল। এতে নেতৃত্ব দেন, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নিয়ামূলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

পরিদর্শনকালে সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মহারাসলীলা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলতে দেখা গেছে। এছাড়া নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আকাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করতে তাদের দেখা গেছে।

সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব উপভোগ করতে স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখেরও অধিক লোকসমাগম ঘটে।

তারা জানান, এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সেনাবাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুন্দর ও সুশৃংখলভাবে উৎসব সমাপ্ত করতে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী

আপডেট সময় ০২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪