ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩২৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে বিতারিত করে মৌলভীবাজার শহর শত্রুমুক্ত হয়েছিল। এর পর থেকে এই দিনটিকে মৌলভীবাজার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

মুক্ত দিবস উপলক্ষে রোববার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক,জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা এভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, জেলা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী,বিএনপি নেতা মোঃ ফখরুল ইসলাম,মনোয়ার আহমদ রহমানসহ অন্যনরা।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত : ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরন পণ লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করে শত্রুমুক্ত করেছিল। মুক্তিযোদ্ধাদের বহুমূখী মরন পণ লড়াই ও ভারত থেকে মুক্তি বাহিনী ক্রমশ ক্যাম্প অভিমুখে এগিয়ে আসার খবরে পাক বাহিনী ভীত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ৮ ডিসেন্বর ভোরে মনুব্রীজ সহ বিভিন্ন স্থাপনা পাক বাহিনী ধংশ করে তারা শেরপুর হয়ে সিলেটের দিকে পালিয়ে যায়। এর পর মুক্ত হয় মৌলভীবাজার শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে মুক্ত দিবস পালিত

আপডেট সময় ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪