ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

গাজী মারুফের মৃ-ত্যু-তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “গাজী মারুফ আহমেদ এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন গাজী মারুফ আহমেদ। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। বিনয়ী ও সদালাপী মরহুম গাজী মারুফ আহমেদ মৌলভীবাজার জেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় গাজী মারুফ আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজী মারুফের মৃ-ত্যু-তে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

আপডেট সময় ০৩:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫