ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

১৪ তম বর্ষে পদার্পণ করলো রেডিও পল্লীকণ্ঠ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে
১৩ তম বর্ষপূর্তি ও ১৪ তম বর্ষে পদার্পণ করল সিলেট বিভাগের  একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার”।
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী, ব্র্যাকের উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও স্টেশন হিসেবে মৌলভীবাজার জেলায়  ‘রেডিও পল্লীকণ্ঠ’ যাত্রা শুরু করে ২০১২ সালে।
বর্তমানে সিলেট বিভাগের ৩টি জেলার ১১টি উপজেলার মানুষ শুনতে পান রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠানমালা। আঞ্চলিক ভাষায় নানা গুরুত্বপূর্ণ ঘোষণা, বিভিন্ন ধরনের তথ্যমূলক অনুষ্ঠান প্রচার, সচেতনতামূলক বার্তা, সরকারি নির্দেশনা প্রচারসহ নানা কর্মসূচির মাধ্যমে রেডিও পল্লীকণ্ঠ ভরসা ও বিনোদনের মাধ্যম হিসেবে আপন হয়ে উঠেছে মৌলভীবাজারের মানুষের কাছে।
রেডিওর লাইভ গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কিংবা সরাসরি টকশোতে অর্থাৎ স্থানীয় সর্ব বিষয়ে প্রচার প্রক্রিয়ায় এসএমএস ও ফোনকলের মাধ্যমে স্থানীয় জনগণ সরাসরি অংশগ্রহণ করেন। স্থানীয় যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রেডিওর মাধ্যমে স্থানীয় জনগণ পেয়ে থাকেন।কমিউনিটি রেডিও এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ। রেডিও পল্লীকণ্ঠে স্থানীয় কৃষক তার কৃষির কথা বলতে পারছে, একজন নারী তার সফলতার গল্প বলতে পারছেন, কবি তার লেখা কবিতা পাঠ করতে পারছেন। স্থানীয় ভাষায় সম্প্রচার করছে পিএসএ (পাবলিক সার্ভিস এনাউচমেন্ট), রেডিও নাটক, গান ইত্যাদি।
বর্তমানে সারাদেশে ১৯টি কমিউনিটি রেডিও তাদের কার্যক্রম পরিচালনা করছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৪ তম বর্ষে পদার্পণ করলো রেডিও পল্লীকণ্ঠ

আপডেট সময় ০৫:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫