ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

শনিবার সেতু রক্ষাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৫০৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু রক্ষাসহ বিভিন্ন দাবিতে শনিবার (১ ফেব্রুয়ারি) ‘রাজাপুর সেতু’ এলাকায় মানববন্ধনের ডাক দিয়েছে ৩ ইউনিয়নবাসী। এদিন সকাল ১০টায় হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

৩৮ কোটি টাকায় নির্মিত সেতুটি চালু হওয়ার আগেই বালু মহালদাররা সেতু সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের কারণে বর্তমানে সেতুটি ধসে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

আয়োজকরা জানান, রাজাপুর সড়ক সেতু সংলগ্ন এলাকা থেকে বালুমহাল ইজারা স্থায়ীভাবে বন্ধ করা, সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং রাজাপুর ও ধলিয়া বেড়িবাঁধের কাজের অগ্রগতির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

দীর্ঘদিনের অবহেলিত দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী এলাকাবাসীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে উপস্থিত হয়ে সফল করার আহবান জানান ।

প্রায় ৪ বছর আগে সেতুর নির্মাণকাজ শেষ হলেও উভয় পাশের সংযোগ সড়ক এখনও পর্যন্ত নির্মিত না হওয়ায় ৩ ইউনিয়নের বাসিন্দারা উপজেলার সাথে যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শনিবার সেতু রক্ষাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫