ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

ইস্টার্ন রেস্টুরেন্টসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১১:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৭৫৪ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৮  মার্চ) দুপুরে পৌর শহরের স্টেশন রোড, চৌমুহনী ও আশেপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে থানাপুলিশের একটি দল তাকে সহায়তা করেন।

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান,দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, খাদ্যপণ্যের সাথে ক্ষতিকর রং এবং হাইড্রোজ ব্যবহার করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে মামনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগবাগ ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইস্টার্ন রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ দই অ্যান্ড মিষ্টিঘরকে ৩ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইস্টার্ন রেস্টুরেন্টসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০২:১১:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫