ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

মৌলভীবাজারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা ব্যানারে পদযাত্রা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৩২৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: সারা দেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ হত্যার প্রতিবাদে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতার ব্যানারে মৌলভীবাজার শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পদযাত্রার প্রারম্ভিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে চৌমুহনা হয়ে সেন্ট্রাল রোডে ধরে চলতে থাকে। সেন্ট্রাল রোডের সিকান্দার আলী পয়েন্ট থেকে পদযাত্রা ঘুরে চৌমুহনায় এসে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে বেলা ১টায় পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়। সভাপতিত্ব করেন এডভোকেট আবুল হাসান এবং সমাবেশ পরিচালনা করেন রাজিব সূত্রধর।
প্রারম্ভিক সমাবেশে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের হৃদয় অধিকারী, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটি সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, শিক্ষার্থী ফারাবী ইসলাম, সাবিহা আক্তার তুলি, ইমতিয়াজ আহমেদ, সাকিব বক্স, শ্যামল সরকার, ইভা রহমান। চৌমুহনায় পদযাত্রার সমাপনী সমাবেশে এডভোকেট আবুল হাসানের বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয় এবং বক্তব্য রাখেন বিশ্বজিৎ নন্দী।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা ব্যানারে পদযাত্রা

আপডেট সময় ০২:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫