ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

বদর দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের কুরআন বিতরণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ২৮৯ বার পড়া হয়েছে

পবিত্র বদর দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি কলেজের একটি কক্ষে এই কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ।

প্রধান অতিথির তারেক আজিজ বদরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “বদর যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার মধ্যে এক ঐতিহাসিক পার্থক্যকারী যুদ্ধ। এই যুদ্ধে স্বল্প সংখ্যক মুসলিম বাহিনী বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করে। এই বিজয় প্রমাণ করে যে, ঈমান ও আল্লাহর প্রতি অবিচল আস্থা থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় অর্জন সম্ভব।”
তিনি আরও বলেন, “বদর যুদ্ধের শিক্ষা আমাদের বর্তমান জীবনেও প্রযোজ্য। আমাদের উচিত ঈমানের বলে বলীয়ান হয়ে সকল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কোরআনের আলোকে জীবন পরিচালনা করে সমাজের কল্যাণে কাজ করা।”

কলেজ সভাপতি জিয়াউর রহমান বলেন, “বদর দিবস আমাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। এই দিনে আমরা কোরআনের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করার অঙ্গীকার করি। কোরআন বিতরণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে কোরআনের বাণী ছড়িয়ে দিতে চাই।”

অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে অর্থসহ পবিত্র কোরআন তুলে দেওয়া হয়। এসময় ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বদর দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের কুরআন বিতরণ

আপডেট সময় ০১:৩১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫