ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

জেলখানায় নিহত বড়লেখার বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ৬১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলখানায় নিহত বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বিকেলে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ঈদের উপহার ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতার আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ ও অন্যান্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তোলে দেন। এসময় তাদের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের খোঁজ খবর নিতে আমাদের পাঠিয়েছিলেন। সঙ্গে তারেক রহমান এর সরাসরি তত্বাবধানে পরিচালিত আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। নিহত এ পরিবারের পাশে বিএনপি সব সময় পাশে থাকবে বলেও জানান তারা।

উল্লেখ বিএনপি নেতা আলাউদ্দিন ২০২৩ সালের ১০ জানুয়ারি প্রতিপক্ষের হাতে শারীরিক নির্যাতনে মৌলভীবাজার জেলা কারাগারে মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জেলখানায় নিহত বড়লেখার বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

আপডেট সময় ০৬:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫