ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

সেনার গোয়েন্দাজালে রেলের কর্মচারী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ২৯৯ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রামগামী আন্ত নগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্যকে মাজহারুল হককে (২৮) আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করে সেনাবাহিনী। আটক মাজহারুল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের বুকিং সহকারী। আটক বুকিং সহকারী মাজহারুল হক কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে।

জানা যায়, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফরম সহজ ডট কমের মাধ্যমে বিক্রি করছে। ঈদ উপলক্ষে অধিকসংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জে রেলওয়ের কতিপয় অসাধু ব্যক্তি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়েছে। মাধবপুর উপজেলার সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির সন্ধান পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে বুকিং সহকারীকে আটক করা হয়েছে। পরে বুকিং সহকারী মাজহারুল হককে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মাজহারুল হক গোপনে প্ল্যাটফরমে ছদ্মবেশে এক যাত্রীর কাছে চোরাইভাবে টিকিট বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেনার গোয়েন্দাজালে রেলের কর্মচারী

আপডেট সময় ০২:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫