ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

মৌলভীবাজারে আইনজীবী হ/ত্যা/য় আসামি কিশোর গ্রে/প্তা/র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ২৩৮৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা মামলার অভিযুক্ত আসামি সালমান মিয়াকে (১৭) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি  নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) কেএম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেপ্তার সালমান মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম এলাকার আলী হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাতে মৌলভীবাজার পৌরসভার পশ্চিম পাশে একটি ফুচকার দোকানের সামনে আইনজীবী সুজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ মে) বিকেলে র‌্যাব-৯ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার জামালপাড়া এলাকা থেকে সালমানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মিডিয়া কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোর জানায়, সে হত্যার পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং ঘটনার পর আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারের পর তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে আইনজীবী হ/ত্যা/য় আসামি কিশোর গ্রে/প্তা/র

আপডেট সময় ০৭:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫