ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার পরিকল্পনাকারী গ্রে প্তা র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ৪৬৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংগঠিত ডাকাতির ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী ও একাধিক ডাকাতি মামলার আসামি হাবিবুর রহমান ওরফে পাগলা (৩৬) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট গ্রে প্তা র – ৫।

বুধবার (১১ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‍্যাবের সহায়তায় হাবিবুর রহমান পাগলাকে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান পাগলা শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, ‘লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান পাগলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ৩১ মে রাতে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। থানা রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে ৪ টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গিয়েছে।’

গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।

মামলা রুজুর পর এই ঘটনায় এর আগে ডাকাত দলের ০৪ সদস্যকে গ্রেপ্তার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার পরিকল্পনাকারী গ্রে প্তা র

আপডেট সময় ০২:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫