ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃ-ত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ২৬৪ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি – মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া (২৮) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি সোমবার( ১৬ জুন) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে ঘটেছে। নিহত রাজু মিয়া ওরফে রাজু ভান্ডারী জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামের দিনমজুর বাবুল মিয়ার পুত্র।

স্থানীয় ইউপি সদস্য কামরুল হাসান ও নিহতের চাচা হেলাল মিয়া জানান- তরুন ফুটবলার রাজু মিয়া নির্মাণ শ্রমিকের কাজ করতো। উপজেলা সদর জাঙ্গিরাই গ্রামে ইমরানুল ইসলাম নামের জনৈক এক ব্যবসায়ীর মালিকানাধীন একটি ভবনে রাজুসহ ২০/২২ জন শ্রমিক ঢালাইয়ের কাজ করছিল। কাজের শেষ পর্যায়ে সন্ধ্যার আগে রাজুর হাতে থাকা বাইব্রেটর (বৈদ্যুতিক কম্পন দন্ড) থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

রাজু এলাকার মধ্যে ভালো একজন ফুটবল খেলোয়াড় হিসেবে যুব সমাজে তার পরিচিতি রয়েছে।যার জন্য এলাকার যুব সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃ-ত্যু

আপডেট সময় ১১:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫