ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চলে গেলেন কোটচাঁদপুরের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বড়লেখায় ৫২ বিজিবির হাতে ধরা পড়েছে ভারতীয় চা পাতা,জিরা ও মদ সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী

৩০ বছরে পদার্পণ করল ঢাকা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখায় জমকালো আয়োজন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

ঢাকা ব্যাংক পিএলসির গৌরবের ৩০ বছরপূর্তি উপলক্ষে  মৌলভীবাজার শাখার আয়োজনে শাখা প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই)  অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংকের সেবাপ্রত্যাশীরা উৎসবের শুরুতেই ব্যাংকের শাখা প্রধান মূর্শেদ আলম সম্মানিত গ্রাহকদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং আগত সকলকে মিষ্টিমুখ করান।

সারাদিনব্যাপী আয়োজনে ছিলো উৎসবমুখর পরিবেশ, যেখানে গ্রাহকদের সম্মানে সাজানো হয় ভিন্নধর্মী আয়োজন। শাখার কর্মকর্তা-কর্মচারীরা এই আনন্দঘন মুহূর্তে গ্রাহকদের পাশে থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন এবং উন্নত সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৫ জুলাই “উন্নত গ্রাহকসেবা”র ব্রত নিয়ে ঢাকা ব্যাংক পিএলসি-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থিক খাতে অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে।

৩০ বছরের এই দীর্ঘ পথচলায় গ্রাহকরাই ছিলেন ব্যাংকের প্রেরণা ও শক্তি। মৌলভীবাজার শাখার এই আয়োজন ছিল সেই কৃতজ্ঞতাবোধেরই এক প্রাণবন্ত বহিঃপ্রকাশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩০ বছরে পদার্পণ করল ঢাকা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখায় জমকালো আয়োজন

আপডেট সময় ০৪:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫