ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

সাবেক মেয়র আরিফ সিলেট-১ আসনে প্রার্থী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ৩৯৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ হয় তারেক রহমান, নাহয় আরিফুল হক চৌধুরী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী নিয়ে এমন ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রচারণাও শুরু করেছেন।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুম’আ সিলেট মহানগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তিনি এমন ঘোষণা দেন।

এসময় আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে আমি সবার দোয়া চাই।

তিনি বলেন, আমি সিলেট বিভাগের মানুষের আশা-আকাঙ্খার প্রতিক হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেই এ আসনে প্রার্থী হিসাবে চাই। তবে তিনি যদি এখানে না আসেন তাহলে আমি সবার দোয়া চাই।

এসময় তিনি বলেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে-মসজিদে সিলেটের সব মুরব্বিরা আসেন। তাছাড়া সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মৃত্যুর আগের দিন এ মসজিদেই নামাজ আদায় করেছিলেন। তাই আমি এখান থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি।

উল্লেখ্য, ২০১৮ সালে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক মেয়র আরিফ সিলেট-১ আসনে প্রার্থী

আপডেট সময় ০৯:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫