ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

বড়লেখায় স্বর্ণের চেইনের ফাঁদে দম্পতি খুইয়েছেন ৫০ হাজার টাকা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ১৭৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় স্বর্ণের চেইন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক দম্পতির কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এক নারী প্রতারক।

রোববার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে পৌর শহরের মহুবন্দ এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শরীফুল ইসলাম ও নাজমা বেগম জানান, রোববার বিকেল ৩টার দিকে বোরকা পরা মধ্যবয়স্ক এক নারী তাদের বাসায় গিয়ে নিজেকে হাটবন্দ গাংপারের গরিব-অসহায় নারী পরিচয় দেন। এরপর অভাবের কারণে দেখিয়ে তিনি স্বর্ণের একটি চেইন বিক্রি করতে চান বলে জানান। চেইনটি সত্যিই স্বর্ণের কিনা নিশ্চিত হতে দম্পতি দু’বার বাজারের এক স্বর্ণের দোকানে পরীক্ষা করান। দোকানদার তখন সেটি আসল স্বর্ণের চেইন এবং বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানান। কম দামে স্বর্ণ পাওয়ার লোভে দম্পতি ৫০ হাজার টাকা দিয়ে চেইনটি কিনে নেন। কিন্তু টাকা বুঝে নিয়ে ওই নারী প্রতারক আসল চেইনের বদলে নকল চেইন দিয়ে সটকে পড়েন।

পরে আবার দোকানে নিয়ে গেলে স্বর্ণের দোকানদার সেটি নকল বলে নিশ্চিত করেন। লাভের আশায় প্রতারণার ফাঁদে পড়ে কষ্টের জমানো টাকা হারিয়ে দিশেহারা দম্পতি এখন প্রতারক নারীকে খুঁজে ফিরছেন। কিন্তু তার আর কোনো খোঁজ মেলেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় স্বর্ণের চেইনের ফাঁদে দম্পতি খুইয়েছেন ৫০ হাজার টাকা

আপডেট সময় ১০:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫