ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কারাগারে জসিম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ২০৪ বার পড়া হয়েছে

এক প্রবাসী ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করে এখন কারাগারে আছেন এক বিএনপি নেতা। তার নাম শেখ জসিম উদ্দিন (৩৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

রবিবার (১৩ জুলাই) সকালে মৌলভীবাজার ২নং আমলি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করেন।
জানা যায়, ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম স্থাপনের কাজ শুরুর পর শেখ জসিম উদ্দিন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফার্ম ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন জসিম। স্থানীয়ভাবে বিষয়টি মিটমাট করতে না পারায় হাফিজুর রহমান মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে জসিমের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।

এদিকে আরো জানা গেছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা (নং-৩২০/২৪) সহ একাধিক মামলা বিচারাধীন।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, জসিমকে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কারাগারে জসিম

আপডেট সময় ০৮:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫