ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

শ্রীমঙ্গল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১১৮৫ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স রবিবার (৩ আগস্ট) রাতে শমশেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিম এর নির্মাণাধীন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃতরা হলেন,মোঃ নজরুল ইসলাম (৩২), সাং-পানিউমদা (লেবু বাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ,মধু মিয়া (৪৫), সাং-বিন্নিগ্রাম, মৌলভীবাজার।

পলাতক আসামি – আনোয়ার মিয়া প্রকাশ আনর মিয়া (৪৭), সাং-পানিউমদা (মধ্যপাড়া গাংগের পাড়), নবীগঞ্জ, হবিগঞ্জ।

ঘটনাস্থলে তল্লাশিতে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পরের যোগসাজশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়। তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পলাতক একজনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -২

আপডেট সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫