ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান

৩ বিচারককে বদলি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৪২৬ বার পড়া হয়েছে

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার তিনজন বিচারককে বদলি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগ শাখা-৩ থেকে সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

বদলি হওয়া বিচারকরা হলেন- সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহকে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম কানিজ ফাতিমাকে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহীকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলী করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বদলির বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। বিচার বিভাগে দক্ষতা বৃদ্ধি ও বিচার কার্যক্রমে গতিশীলতা আনতেই এমন পদক্ষেপ নিয়েছে সরকার।

এদিকে বদলিকৃত বিচারকদের সহকর্মীরা তাঁদের পেশাগত দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, ‘তাঁদের অভাব অনুভূত হবে। তবে নতুন কর্মস্থলেও তাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩ বিচারককে বদলি

আপডেট সময় ০৯:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫