ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ৩৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২৬ আগষ্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আহমেদ সাজ্জাদ। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটি এর মোর্শেদ আলম।

সঞ্চালনায় ছিলেন মোটরযান পরিদর্শক  মোঃ সেলিম হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিআরটি অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হাবিবুর রহমান,পুলিশ পরিদর্শক কামরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্ধারিত স্থান ছাড়া গাড়ি থামানো যাবে না, গতি সীমা লঙ্ঘন করা যাবে না। ওভারটেক করতে হলে অবশ্যই সতর্ক হতে হবে। মানুষের জীবন অত্যন্ত মূল্যবান—একজন চালকের ওপর অনেক জীবনের নিরাপত্তা নির্ভর করে। বিআরটিএ কখনোই কোনো অদক্ষ চালকের হাতে ড্রাইভিং লাইসেন্স দেয় না। পেশাগতভাবে গাড়ি চালাতে হলে সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে লাইসেন্স গ্রহণ করতে হবে।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডা. মুরাদে আলম, পুলিশ পরিদর্শক মো. কামরুল হাসান ও সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেলসহ আরটিএ-এর কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী চালকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি পেশাজীবী চালকদের মানবিক আচরণ ও দক্ষতা বৃদ্ধির দিকেও আলোকপাত করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে চালকদের সচেতন করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ

আপডেট সময় ১১:৩৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫