ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে মনোনয়ন সংগ্রহ করলেন ১৭ জন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৩৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে শনিবার (৩০ আগস্ট) বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার মো. রেদোয়ান খান বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ পদে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন সভাপতি পদে মো. শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান, আজিজুর রহমান মনির ও জয়নুল ইসলাম জুনেদ, সাধারণ সম্পাদক পদে সুফিয়ান আহমদ, বদরুজ্জামান সজল ও শামীম আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মইনুল হক বকুল, কমর উদ্দিন আহমদ কমরু ও সারোয়ার আলম বেলাল, সাংগঠনিক সম্পাদক পদে মইন উদ্দিন স্বপন, দেলোয়ার হোসেন, সিপার আহমদ, আব্দুল মুক্তাদির মনু ও নুরুল ইসলাম ইমন।

তিনি আরও জানান, আগামীকাল রবিবার (৩১ আগস্ট) প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ২ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। এ কাউন্সিলে মোট ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা বিএনপির এই কাউন্সিল পরিচালনায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান। অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম আলম ও প্রভাষক আব্দুল মুহিত চৌধুরী রিপন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় বিএনপির কাউন্সিলে মনোনয়ন সংগ্রহ করলেন ১৭ জন

আপডেট সময় ০৯:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫