ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক -২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১,৫০০ টাকাসহ সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের  ছয়কুট কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত সত্য দেবনাথের পরনের প্যান্টের পকেটের ভেতর থেকে দুটি প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত ২২০ পিস কমলা রঙের ইয়াবা এবং মনসুর আলীর লুঙ্গির কোছা থেকে ৯৫ পিসসহ মোট ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া আটককৃত সত্য দেবনাথের হেফাজত থেকে নগদ ৪১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক -২

আপডেট সময় ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫