ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

হাদীর উপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২৫০ বার পড়া হয়েছে

শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির শহর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা  ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের চৌমুহনী হতে এম সাইফুর রহমান রোড হয়ে, কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি ফরিদ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক মাদ্রাসা বিষয়ক সম্পাদক আশিক আল রশিদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারেক আজিজ বলেন, আজকে শরিফ ওসমান হাদী ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শরীফ ওসমান হাদীর রক্ত পুরো বাংলাদেশের রক্তের সাথে প্রতিনিধিত্ব করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্র-জনতাকে আবার মাঠে নামতে বাধ্য করবেন না। পালিয়েও পার পাবেন না। কোন ষড়যন্ত্র করে হাজারো হাদীকে শহীদ করে নির্বাচনকে ঠেকানো যাবে না। নির্বাচন আমরা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন, শৃগালের ভূমিকা পালন করবেন না। আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের সন্তান তুল্য। আপনাদের চোখের সামনে আমাদেরকে গুলি করে হত্যা করা হয় কিভাবে আপনারা আইনের পোশাক পরে বসে থাকেন,জাতি জানতে চায়।

তিনি বলেন, আপনারা এদেশের ছাত্র সমাজের পালস বুঝুন। ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ নিরাপদ ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়ে তুলুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাদীর উপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ১১:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫