ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জনসভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সমাবেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

মাঠ পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী এবং কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী সাংবাদিকদের বলেন, আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি

আপডেট সময় ০৬:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬