ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রঙ্গিছড়া এলাকায় ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সমাবেশে রেজিনা নাসের বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং ধানের শীষ প্রতীকে এম নাসের রহমান বিজয়ী হলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি রাষ্ট্রীয় সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন অর্থনৈতিক সুবিধা লাভ করবেন।

তিনি বলেন, নারীরা আজও নানাভাবে অবহেলা ও বৈষম্যের শিকার। বিএনপি বিশ্বাস করে—নারীদের ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা বিএনপির রাজনীতির অন্যতম অগ্রাধিকার।

রেজিনা নাসের আরও বলেন, কৃষকরাই দেশের মেরুদণ্ড। বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালু করা হবে।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজনগর উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। টেংরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা জনদুর্ভোগ বাড়িয়েছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে রাস্তাঘাট সংস্কারসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

সমাবেশে উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তারা রাজনগরের প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে নারীসমাজকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের

আপডেট সময় ০৮:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬