ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে

ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে ব্যাপক উন্নয়ন শুরু হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি বলেন, রাজনগর ও মৌলভীবাজার সদর দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বিএনপি সরকার গঠন করলে এবং এই আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও মৌলিক সেবা খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
এম নাসের রহমান বলেন, বিগত পঞ্চাশ বছর ধরে দেশের সংসদ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ধানের শীষ ও নৌকা প্রতীকের মধ্যে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ ও নৌকা প্রতীক রাজনৈতিক বাস্তবতায় নেই এবং অদূর ভবিষ্যতেও তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, “আজ ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত দুইটি সার্ভে প্রতিষ্ঠানের প্রতিবেদনে দেখা গেছে, টানা দুই সপ্তাহ জরিপ চালিয়ে প্রকাশিত ফলাফলে ৪৮ শতাংশ সাবেক আওয়ামী ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। ২৩ শতাংশ জামায়াতকে ভোট দেওয়ার কথা বলেছে, আর শহরের ভেতরে কিছু ভোট এসসিপির দিকে যাচ্ছে।”
তিনি বলেন, আওয়ামী ভোট বিএনপির দিকে আসা স্বাভাবিক হলেও জামায়াতের দিকে যাওয়ার বিষয়টি তার কাছে বিস্ময়কর।
তিনি আশা প্রকাশ করে বলেন, মৌলভীবাজারে যারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, তারাও বাস্তবতা বুঝে বিএনপিকেই ভোট দেবেন। কারণ এখন এটা বুঝতে কারও অসুবিধা নেই যে আগামী সরকার কোন দল গঠন করতে যাচ্ছে।
জামায়াত প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, “জামায়াতের বাস্তব ভোটব্যাংক নেই। আগে তাদের ভোট ছিল ১০–১২ শতাংশ, এখন হয়তো ২০ শতাংশ হতে পারে। বড়জোর আগের ১৮টি আসনের জায়গায় ৩০ থেকে ৪০টি আসন পেতে পারে। এর বেশি নয়। আর সেটাও দেশের জন্য ভালো হবে না।”
তিনি আরও বলেন, “এই দেশে জামায়াতে ইসলামির মতো স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় আসবে—এটা দুঃস্বপ্নেও চিন্তা করা উচিত নয়। এটা অলীক ও কাল্পনিক চিন্তা। দেশপ্রেমিক জনগণ এবং রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল শক্তি কখনোই তা এলাউ করবে না। জনগণ এতটা পাগল হয়ে যায়নি যে স্বাধীনতাবিরোধী চক্রকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসাবে।”
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “১২ই ফেব্রুয়ারি শুধু ভোটের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। যারা অতীতে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে।”
উন্নয়ন ও কল্যাণমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে এম নাসের রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। রাজনগর ও মৌলভীবাজার সদর এলাকায় রাস্তাঘাট, সেতু, ড্রেনেজ ও নাগরিক সেবায় ব্যাপক উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ রক্ষা ও পানিব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কৃষকদের জন্য বিশেষ ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের নেওয়া সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে, যাতে তারা ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।
এম নাসের রহমান আরও বলেন, মৌলভীবাজার ও রাজনগরে অতীতে যে উন্নয়ন হয়েছে, তার অধিকাংশই শহীদ এম সাইফুর রহমান ও বিএনপি সরকারের আমলে হয়েছে। ইনশাল্লাহ, জনগণ আবার বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, নিরাপদ পানীয় জল ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমদ, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন, ৫নং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, ইউপি সদস্য এনামুল হক, জমির উদ্দিন, শামীম আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান

আপডেট সময় ০৭:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬