ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি

চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার–৩ (রাজনগর–মৌলভীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান জানিয়েছেন, চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে তিনি সংসদে বিল আনার উদ্যোগ নেবেন। পাশাপাশি চা শ্রমিক নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু ও মজুরি বৃদ্ধি করা হবে জানিয়েছেন মৌলভীবাজার–৩ (রাজনগর–মৌলভীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে চা বাগানে বসবাসরত শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে নারী শ্রমিকরা চাল, ডাল, লবণ, তেলসহ আনুষঙ্গিক ভোগ্যপণ্য বিনামূল্যে পাবেন, যার বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি)সন্ধ্যায় রাজনগর চা বাগানের নাচ মন্দিরে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এতে বিপুল সংখ্যক নারী ও পুরুষ চা শ্রমিক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ জানুয়ারি মৌলভীবাজারের আইনপুর মাঠে বিএনপির নির্বাচনী বৃহত্তম জনসভায় এম নাসের রহমানের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চা শ্রমিকদের জন্য এ বিশেষ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে অনুরোধ করার পর চা শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এম নাসের রহমান বলেন, চা শ্রমিকরা ধানের শীষ প্রতীকে ভোট দিলে দৈনিক মজুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২৪৫ টাকায় উন্নীত করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং ভূমির অধিকার নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, একসময় চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৩৫ টাকা। মরহুম সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে তা ১২০ টাকায় উন্নীত করা হয়েছিল। অথচ নৌকার সরকার শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনামলে মাত্র ৫০ টাকা বাড়িয়েছে, তাও সারাদেশে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে।

চা শ্রমিকদের উদ্দেশে এম নাসের রহমান বলেন, ‘আপনারা যাদেরকে দীর্ঘদিন ভোট দিয়েছেন, তারা আপনাদের যথাযথ মূল্যায়ন করেনি। কারণ তারা জানত, চা বাগানের ভোট এমনিতেই পাওয়া যাবে। এখন কিছু না করেও যদি ভোট পায়, তাহলে তো কিছুই দেবে না—এটাই স্বাভাবিক।’
তিনি আরও বলেন, বিএনপি সবসময় চা শ্রমিকদের জন্য কাজ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকল চা বাগানের মা-বোনেরা সকলে মিলেমিশে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

সভায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহরম আলীর সভাপতিত্বে এবং চা শ্রমিক নয়ন সিংহের পরিচালনায় আরও বক্তব্য রাখেন এম নাসের রহমানের কনিষ্ঠ কন্যা মাহিবা রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন, চা শ্রমিক নেত্রী গীতা কানু, বর্তমান মেম্বার বাবুল মাদ্রাজি পাশী, মন্টু নুনিয়া ও দুলো অলমিক।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, আশারাফুজ্জামান খান নাহাজ, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের

আপডেট সময় ১১:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬